গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র রাজনীতি থেকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

এম জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
এম জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর তিনি নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। এতে তার নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। ব্যাপক উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন। এরমধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর আসনটি আবার ফিরে পেয়েছে বিএনপি।

সূত্রমতে, এম জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক জীবন শুরু ছাত্র রাজনীতি দিয়ে। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রনেতা হিসেবে ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইভাবে জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এরপর ১৯৯৩ সালে জহির উদ্দিন স্বপন বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন তিনি। এরআগে কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সহকারী দপ্তর সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার এই সাফল্যের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান জহির উদ্দিন স্বপন। বর্তমানে তিনি একই পদে রয়েছেন।

সংসদীয় রাজনীতিতে জহির উদ্দিন স্বপনের অভিজ্ঞতা দীর্ঘদিনের। ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন নিয়ে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার তিনি মন্ত্রী হিসেবে জাতীয় সংসদে যাচ্ছেন।

জহির উদ্দিন স্বপনের আগে সংসদ সদস্য থাকা অবস্থায় জাতীয় সংসদের বিভিন্ন স্থায়ী কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব কমিটিতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অঙ্গনেও জহির উদ্দিন স্বপনের সক্রিয় উপস্থিতি রয়েছে। দুইবার তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন। এছাড়া মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র ও মানব নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা বিশ্বব্যাপী আইনপ্রণেতাদের নির্দলীয় নেটওয়ার্ক ‘পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশনের (পিজিএ)’ এশিয়া অঞ্চলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেসঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক যুব ও ছাত্র সংগঠনের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করা জহির উদ্দিন স্বপনের মূল দক্ষতার মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এম জহির উদ্দিন স্বপন জানান, বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করবো। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

জহির উদ্দিন স্বপন সম্পর্কে বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, অভিজ্ঞ রাজনীতিবিদ এম জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়ায় বরিশাল অঞ্চলের উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তার এই অর্জনে বরিশালবাসী আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১০

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১১

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১২

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৫

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৬

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৭

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৮

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৯

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

২০
X