চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, আহত ৫ 

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন। ছবি : কালবেলা
দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন। ছবি : কালবেলা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আমতলী বাজার এলাকায় আহাদ পরিবহনের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের জুনাইদ হাসান জিসান (৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। নিহত জুনাইদ হাসান জিসান উপজেলার খেড়কাটি মধুপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চিরিরবন্দর থানার ওসি আহসান হাবিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১০

আজকের নামাজের সময়সূচি

১১

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১২

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৩

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৪

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৫

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৬

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৭

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৮

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৯

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

২০
X