মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দোকানে হামলা-ভাঙচুর : স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

দোকানে হামলা-ভাঙচুর : স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় দোকানে হামলা-ভাঙচুরসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মাকসুদ আকন নামে সেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কুয়াকাটার হোসেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মাকসুদ আকন (৩০) হুইচ্যানপাড়া মহল্লার সালাম আকনের ছেলে এবং পৌর শহরের ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা।

এর আগে বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকায় কুয়াকাটায় তানিশা আচারঘর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে লাঠিসোঁটা নিয়ে মাকসুদের নেতৃত্বে হামলা-ভাঙচুর চালানো হয়। এ সময় ম্যানেজারকে মারধর করে ওই দোকানের ক্যাশ থেকে নগদ ২২ হাজার টাকা ছিনতাই করে হামলাকারীরা। এমন অভিযোগে মহিপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী দোকানমালিক মনির হাওলাদার।

এছাড়া হামলা-ভাঙচুরের সিসিটিভির ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। পরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মাকসুদকে গ্রেপ্তার করা হয়।

তবে হামলাকারীদের দাবি, ওই দোকানঘরের মালিকানা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এটি কোনো চাঁদাবাজি কিংবা ঘর দখলের ঘটনা নয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান। তিনি জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মাকসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X