মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

২০ হাজার কিমি খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে : তথ্যমন্ত্রী

খাল পুন:খননের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
খাল পুন:খননের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, আমাদের সরকার তারেক রহমানের সরকার। আমরা এরইমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নিয়েছি। আমরা আমাদের মেয়াদে এই কাজ শেষ করতে চাই।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নিজ নির্বাচনী এলাকা গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাপলাতলী সাড়ে ৩ কিলোমিটার খাল পুন:খননের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেছেন, শিল্পায়নের কারণে আমাদের বনায়ন কমে যাচ্ছে, সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব পরছে জলবায়ু ও পরিবেশের ওপর। এ জন্য আমাদের বনায়ন ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বিত করার উদ্যোগ নিয়েছি।

জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানকে ১৭ বছর দেশের বাইরে রাখা হয়েছে। ১৭ বছর পর তিনি দেশে আসার মাত্র ৫৭ দিনের মধ্যেই জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। জাতির নেতা বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন আমরা ক্ষমতায় আসার পরই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজে হাত দিয়েছি। সেই পরিকল্পনার মধ্যে খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। তার অংশ হিসেবেই আজকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির (বরিশাল ভোলা ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প) প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি,গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X