ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সিএনজিচালিত অটোরিকশা চালকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : কালবেলা
সিএনজিচালিত অটোরিকশা চালকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে ‘জিপি’ নেওয়ার নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে কয়েকশ চালক উপজেলার ইভা ফিলিংস স্টেশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, এতদিন ২০ টাকা করে ‘জিপি’ দিতে হতো, সেখানে হঠাৎ করে তা বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। পাশাপাশি মাসিক ১ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে। অতিরিক্ত এ অর্থ পরিশোধ করতে না পারলে সিএনজি চলাচলে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক বলেন, আমরা দিন এনে দিন খাই। আগে ২০ টাকা দিতাম, এখন ৭০ টাকা চাওয়া হচ্ছে। আবার মাসে ১ হাজার টাকা দিতে হবে- এটা আমাদের পক্ষে সম্ভব না।

আরেক চালক জানান, চাঁদার টাকা না দিলে স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হয় না এবং আমাদের মারধরও করা হয়। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

সিএনজিচালক মফিজুল ইসলাম বলেন, আমরা ত্রিশাল টু ময়মনসিংহ গাড়ি চালাই। গণঅভ্যুত্থানের পর কোনো চাঁদা দিতে হয়নি। ১৫ থেকে ২০ দিন পর এসে আমাদের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা ধরা শুরু করল। তার কিছুদিন পর এসে সেই চাঁদা ২০ টাকা করা হয়। আবার এসে বলল, ২০ টাকা দিয়ে হবে না, ৪০ টাকা দিতে হবে। এখন জাতীয় নির্বাচনের পর তারা ৭০ টাকা চাঁদা দাবি করছে এবং মাসিক ১ হাজার টাকা চাচ্ছে। চাঁদা দিতে পারলে গাড়ি নিয়ে আসতে বলছে অন্যথায় নিষেধ করে দিয়েছে। কেউ চাঁদা না দিতে পারলে তাদেরকে মারধর করা হয়। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

আরেক সিএনজিচালক মো. স্বপন মিয়া বলেন, ময়মনসিংহ কলেজ গেটের সামনে দুকুল নেতার নেতৃত্বে আমাদের কাছ থেকে চাঁদা তোলা হয়। আগে আমাদের কাছ থেকে ৪০ টাকা করে চাঁদা নিত। ওই চাঁদা এখন ৭০ টাকা করা হয়েছে। মাসিক ১ হাজার টাকা দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের নতুন সরকার তো বলেছে, দেশে কোনো চাঁদাবাজি চলবে না, শপথ পড়া শেষ করার সঙ্গে সঙ্গেই চাঁদাবাজি শুরু হয়ে গেছে। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে চাই, কোনো চাঁদাবাজি চলবে না।

ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ধরনের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। ঘটনাটি ময়মনসিংহ কোতোয়ালি থানায় ঘটেছে, কোতোয়ালি থানায় আমি কথা বলেছি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত কার্যক্রম শুরু হবে। চালকদের ক্ষোভের বিষয়টি আমাদের নজরে এসেছে। চালকদের সঙ্গে কথা বলে আমরা রাস্তার স্বাভাবিক করে দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১০

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১১

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১২

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৩

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৪

গন্তব্য

১৫

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৬

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৭

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৮

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৯

আইনজীবী বারে হামলা

২০
X