বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ওসিকে হুমকি দিয়ে গ্রেপ্তার হওয়া সেই বিএনপি নেতার জামিন

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত। ছবি : কালবেলা
বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত। ছবি : কালবেলা

হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে গালাগাল ও হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপি সভাপতি তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন প্রদান করা হয়েছে।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক সোহেল রানা জানান, ৫ হাজার টাকা বেইল বন্ডে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে নিয়ে তাকে আটক করে।

আদালতে তোলার আগ মুহূর্তে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণের সামনে তুষার চৌধুরীর মুক্তির দাবিতে মিছিল করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X