রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তা নদীতে বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয় : ত্রাণ মন্ত্রী দুলু

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসাদুল হাবিব দুলু। ছবি : কালবেলা
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আসাদুল হাবিব দুলু। ছবি : কালবেলা

তিস্তা নদীতে কোনো বিচ্ছিন্ন প্রকল্প গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সমন্বিত প্রকল্পের আওতায় তিস্তার নদী শাসন ও খনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অতীতে তিস্তা অববাহিকায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে উল্লেখ্য করে আসাদুল হাবিব দুলু বলেন, নতুন করে তিস্তার বুকে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প যাতে গ্রহণ না করে সেটাই আমি সেই সময়ে আপত্তি জানিয়েছিলাম। আমরা আশা করি ওই ধরনের আর কোনো বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তাপাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিগত সময়ে বৈষম্য হয়েছে, এজন্য মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। আমি রংপুরের সন্তান, ভবিষ্যতে যাতে বাজেটে রংপুর কোনো বৈষম্যের শিকার না হয়। আমি চেষ্টা করব।

রমজান মাসকে সামনে রেখে মাঠ প্রশাসনকে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, এই তিনটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।

দুলু বলেন, বিভিন্ন বিভাগ থেকে আমরা মতামত নিয়েছি, এই বিভাগের অনেক দপ্তরগুলোতে কর্মকর্তা কর্মচারীর ঘাটতি রয়েছে, সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি। কিছু কিছু প্রকল্প আমাদের বিভাগে এখনো অন্তর্ভুক্ত হয় নাই, সেই প্রকল্পগুলো যাতে এই রংপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। মানুষের যে চাহিদামাফিক প্রশাসন থেকে সেবাটা পায় সে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনেক আলোচনা করেছি। আজকে প্রথম বৈঠক যেহেতু এরপর আমরা এটা ফলোআপ করব, এটার অগ্রগতি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।

সভায় মাদক নিয়ন্ত্রণ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি মানুষের স্বাভাবিক চলাচল ও জনজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রংপুরে দুদিনের সফরের এসে প্রথম দিন নিজ জেলা লালমনিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় জেলা প্রশাসন ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান মন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১০

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১১

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৩

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৪

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৭

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

২০
X