বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

মাধব ঘোষ ও তার সহযোগী। ছবি : কালবেলা
মাধব ঘোষ ও তার সহযোগী। ছবি : কালবেলা

‎ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এ দুই সন্ত্রাসীকে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থানকালে এলাকাবাসী তাদের আটক করে। ‎পরে মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হলে সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি সিসার কার্তুজ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।‎

মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মো. তাইজুর রহমান জানান, মাধব ঘোষ রাজবাড়ী জেলার অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। ‎দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

স্থানীয়দের মতে, এ ধরনের কুখ্যাত সন্ত্রাসীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X