সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমরা কথা না, শুধু কাজ চাই : নুরুদ্দিন অপু

মতবিনিময় সভায় সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বক্তব্য রাখছেন। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বক্তব্য রাখছেন। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমরা কথা না, শুধু কাজ চাই। যেখানে যেই সহযোগিতা লাগবে আমরা করব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৩টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সড়ক উন্নয়নে দ্রুত পদক্ষেপের দাবি

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, জেলার প্রায় ১৬ লাখ মানুষ একটি সড়কের কারণে চরম ভোগান্তিতে রয়েছে। তিনি শরীয়তপুর থেকে পদ্মা সেতু পর্যন্ত প্রধান সংযোগ সড়কের দীর্ঘদিনের ধীরগতির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি জোর দিয়ে বলেন, যে কোনো মূল্যে সড়কটির কাজ দ্রুত শেষ করতে হবে। এ জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন আমরা তিন সংসদ সদস্য মিলে করব। নির্বাচনের আগে আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি এ সড়কের কাজ দ্রুত সম্পন্ন করব। এখন যদি তা না পারি, তাহলে আমাদের কথার সঙ্গে কাজের মিল থাকবে না। অনেক অজুহাত শুনেছি, এখন আমরা শুধু কাজ চাই।

সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

তৃণমূলের সঙ্গে যোগাযোগ জোরদার

এর আগে সকাল ১০টায় নির্বাচন-পরবর্তী সময়ে তৃণমূলের সঙ্গে যোগাযোগ অটুট রাখতে শরীয়তপুর-৩ আসনের এজেন্ট ও ‘সুপার ফাইভ’ সদস্যদের সঙ্গে এক আন্তরিক মতবিনিময় সভায় মিলিত হন সংসদ সদস্য অপু।

সভায় নির্বাচনী অভিজ্ঞতা, ভবিষ্যৎ সাংগঠনিক কর্মপরিকল্পনা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়। মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি আগামী দিনগুলোতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গোসাইরহাটে প্রশাসনের সঙ্গে মতবিনিময়

দুপুর সাড়ে ১২টায় সংসদ সদস্য অপু গোসাইরহাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, জনসেবা সহজ ও হয়রানিমুক্ত করা এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে গোসাইরহাটকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা সম্ভব।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে শরীয়তপুরের অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবার মান আরও উন্নত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X