রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন বেগম ওই গ্রামের বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা নাসরিনকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে গিয়ে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান।

ধারণা করা হচ্ছে, সোমবার রাতে স্বামী-স্ত্রী সেহরি খাওয়ার পর কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার পর থেকে স্বামী নুর আলম পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X