মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন

অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯ প্রতিষ্ঠান পুড়ে গেছে। ছবি : কালবেলা
অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯ প্রতিষ্ঠান পুড়ে গেছে। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কামারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দোকানে গ্যাস সিলিন্ডার মেরামতের সময় বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তারাবির নামাজের সময় কামারহাট বাজারের ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামক একটি জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা রাত সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের দুটি ইউনিট নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ঘটনাস্থল দূরবর্তী হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

এদিকে জেলা প্রশাসনের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান জানান, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।

জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের আনুমানিক ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X