সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় দলিল লেখককে মারধর

ভুক্তভোগী দলিল লেখক আব্দুস সালাম। ছবি : কালবেলা
ভুক্তভোগী দলিল লেখক আব্দুস সালাম। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় ‎মো. আব্দুস সালাম নামের এক দলিল লেখককে মারধর করেছে সন্ত্রাসীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে দক্ষিণ মুরাদপুর জামালিয়া দরবার শরিফ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দলিল লেখক আব্দুস সালাম বাদী হয়ে দুজন হামলাকারী ও ছয়জনকে অজ্ঞাত করে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে উল্লিখিত হামলাকারীরা হলেন— রিফাত (২০) ও জসিম উদ্দীন (৫৫)।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিফাত ও জসিম দলিল লেখক সালামের কাছে দেড় লাখ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দিলে মেরে লাশ গুম করে ফেলার হুমকিও দেন তারা। এক পর্যায়ে সোমবার রাত ৭টার দিকে রিফাত ও জসিমের নেতৃত্বে ৬/৭ সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা তার গলায় মাপলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, ‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালেও ঘরে এসে সন্ত্রাসীরা হুমকি দিয়ে গেছে। আমি ও পরিবারের সদস্যরা নিরাপত্তায়হীনতায় ভুগছি। বিভিন্ন সময় মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবির মোবাইল রেকর্ডিং সংরক্ষিত আছে আমার কাছে।

‎সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, আব্দুস সালাম নামের এক দলিল লেখকের উপর হামলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X