শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দেবরের ‘আত্মহত্যা’র পর ২৪ ঘণ্টার মধ্যে গলায় ফাঁস দিলেন ভাবি

ভেদরগঞ্জ থানা। ছবি : কালবেলা
ভেদরগঞ্জ থানা। ছবি : কালবেলা

গোপন প্রেমের সম্পর্কের জেরধরে দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছেন চাচাতো ভাইয়ের স্ত্রী। ঘটনাটি ঘটেছে, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মধ্য মহিষার এলাকার এলিনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী।

এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। তিনি ফয়সাল মল্লিকের চাচাতো ভাই। তার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রামের বাড়ি ভেদরগঞ্জের মধ্য মহিষার এলাকায় তার ভাবি, প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের আত্মহত্যা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্য মহিষার এলাকার বাসিন্দা মিল্টন মল্লিকের সঙ্গে তার চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের সম্পর্ক নিয়ে কয়েক মাস আগে এলাকায় আলোচনা শুরু হয়। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারে উত্তেজনা তৈরি হয়।

এদিকে মিল্টনের লাশ এলাকায় নিয়ে যাওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করত। হঠাৎ তার আত্মহত্যার খবর পাওয়ার পরদিন এলিনার মৃত্যুর সংবাদ এলাকায় শোক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।

তাদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, দুজনের সম্পর্ক নিয়ে পরিবার আগে থেকেই অবগত ছিল। বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আত্মহত্যার ঘটনায় একজনকে হাসপাতালে আনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১০

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১১

আজকে স্বর্ণের বাজারদর

১২

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৩

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৪

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৫

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৬

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৭

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

২০
X