সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক নির্মূল করা আমার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ : নুরুদ্দিন অপু

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : কালবেলা
ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ) আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূল করাই আমার প্রথম রাজনৈতিক চ্যালেঞ্জ।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যেখানে যা প্রয়োজন, সেখানে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি থেকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে শরীয়তপুরকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। শরীয়তপুর-৩ আসনের মানুষ যাতে নিরাপদ, নিশ্চিন্ত ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করা হবে।

শিক্ষা প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্য করেছি, শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে থাকলেও অনেক ছেলে অল্প বয়সে ঝরে পড়ছে। এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

স্বাস্থ্যখাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ সংসদ সদস্য বলেন, ভেদরগঞ্জের স্বাস্থ্যব্যবস্থা এখনো অনেক পিছিয়ে রয়েছে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সভা শুরুর আগে তিনি এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে ভেদরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাফসান রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার, প্রাণিসম্পদ কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোবহান মুসি, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, ওসি আবুল বাসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X