রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুটে ‘আই লাভ ইউ হারুন’ লিখে ফেসবুক লাইভে তরুণীর কাণ্ড

রেজিনা সরকার পাখি। ছবি : সংগৃহীত
রেজিনা সরকার পাখি। ছবি : সংগৃহীত

রাজশাহী নগরীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রেজিনা সরকার পাখি নামের এক তরুণী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কাদের মণ্ডলের মোড় সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত পাখি (২১) নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা ইদ্রিস আলীর মেয়ে। রাজশাহীতে বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার এ সিদ্ধান্ত নেন।

আত্মহত্যার আগে রেজিনা তার ফেসবুক আইডি থেকে একাধিক আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর প্রায় চার ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন, আল্লাহ মাফ করুক। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা।’

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’ এছাড়া মৃত্যুর আগমুহূর্তে কথিত প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লেখা একটি কাগজের ছবি পোস্ট করেন।

মৃত্যুর আগমুহূর্তে পোস্ট করা ছবিটিতে লেখা রয়েছে, ‘আমি রেজিনা পাখি। আমার মারা যাওয়ার জন্য কেউ দায়ী না। আমি আমার ভালোবাসার এই জীবন রেখে কী হবে? আই লাভ ইউ মোহাম্মদ হারুন আনসারী।’

পরে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনার পর পরিবারের সদস্যরা ওড়না কেটে ঝুলন্ত মরদেহটি নিচে নামান।

নগরীর রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, নবম শ্রেণির পর মেয়েটির আর পড়াশোনা হয়নি। ভারতের এক যুবকের সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেদিকে টানাপোড়েন ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তরুণী মাদকাসক্ত হয়ে গিয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়ে এমন ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X