বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, দগ্ধ ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কের পাশে একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কের পাশে একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়েছে।

চিকিৎসকরা জানান, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তিনজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবার শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কলাতলীর এন আলম এলপিজি গ্যাস পাম্পে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চমেকে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন- আবু তাহের, মো. সিরাজ, আবদুর রহিম, মো. সাকিব, মোতাহের হোসেন ও আবুল কাশেম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, কক্সবাজার থেকে আনা ছয়জনই মারাত্মক দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন। কারও শরীরের ২০ শতাংশ, আবার কারও ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে তিনজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বাকিরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর এলাকায় বাসায় ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। বাকি চারজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X