কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ এএম
অনলাইন সংস্করণ

গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ১০

কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড। ছবি : কালবেলা

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার সময়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

দগ্ধদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ৮ জনকে চট্টগ্রাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। গ্যাস পাম্পটির আশপাশের এলাকায় রেড় অ্যালার্ট জারি করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই-তিন আগে চালু হওয়া গ্যাস পাম্পটিতে আজ সন্ধ্যার দিকে হঠাৎ করে গ্যাস লাইনে লিকেজ দেখা দেয়। পরে রাত ১০টার দিকে আগুন ধরে তা মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, কলাতলী আদর্শগ্রাম এলাকায় প্রধান সড়ক লাগোয়া সদ্য নির্মিত একটি গ্যাস পাম্পে লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে গ্যাস। এক পর্যায়ে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা ও গ্যাস পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এতে পুরো কলাতলীজুড়ে ভয়াবহ আতংক ছড়িয়ে পড়ে।

ওসি জানান, গ্যাস লিকেজে সৃষ্ট আগুন ছড়িয়ে পাশের অন্তত পাঁচটি বসতি পুড়ে গেছে। আগুনে দগ্ধ হয়েছে কয়েকজন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X