মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পের ৮০ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চট্টগ্রামে উদ্ধার গ্যাস সিলিন্ডার ও আটক চোর। ছবি : কালবেলা
চট্টগ্রামে উদ্ধার গ্যাস সিলিন্ডার ও আটক চোর। ছবি : কালবেলা

পেকুয়া থেকে চুরি হওয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮০টি গ্যাসের সিলিন্ডার চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। চুরির সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে।

‎‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম শহরের চাক্তাই এলাকা থেকে এসব গ্যাসের সিলিন্ডার উদ্ধার ও তাদের আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইলিয়াস (৪০) ও বায়েজিদ থানার জালালাবাদ এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. কাউছার (৩৬)।

‎পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যবহৃত জাতিসংঘের অর্থায়নে ৭০০ টি খালি গ্যাসের সিলিন্ডার ছাদ খোলা ট্রাকে করে রিফিলের জন্য চট্টগ্রাম নেওয়ার পথে পেকুয়া চৌমুহনী ফিলিং স্টেশন এলাকায় গাড়ি থামিয়ে যাত্রা বিরতি করেন চালক। এ সময় চালকের চোখ ফাঁকি দিয়ে গাড়ির হেলপারের সহযোগিতায় ৮০টি সিলিন্ডার কৌশলে সরিয়ে দেওয়া হয়। যাত্রা বিরতি শেষে গাড়ির চালক হেলপারকে খুঁজে না পেয়ে সন্দেহ হলে সিলিন্ডার গুনে চুরির বিষয়টি নিশ্চিত হন।

এ বিষয়ে পেকুয়া থানায় অভিযোগ করলে, পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ির হেলপার চুরির সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়। পেকুয়া থানার এসআই মো. সাজ্জাদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। অভিযানে চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকা থেকে এসব সিলিন্ডার উদ্ধার করে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, গাড়ির হেলপার মোহাম্মদ নুর নবী (২৩) ও অজ্ঞাতনামা কয়েকজনের কাছ থেকে তারা কম টাকায় গ্যাসের সিলিন্ডার কিনে নিয়েছেন।

‎ ‎পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, বেক্সিমকো কোম্পানির এলপিজি'র ফ্যাক্টরি টিএসএস লজিস্টিক লিমিটেড ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি বাদি হয়ে পেকুয়া থানার মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার মূলহোতা গাড়ির হেলপার মোহাম্মদ নুর নবীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X