মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদার জন্য মাদরাসার নির্মাণ কাজ বন্ধ করলেন বিএনপি নেতা

নির্মাণাধীন মাদরাসার ভবন। ছবি : কালবেলা
নির্মাণাধীন মাদরাসার ভবন। ছবি : কালবেলা

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদরাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দু বারী স্থানীয়দের বাঁধায় ভবন নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দুদিন ধরে গুলিশাখালী ফাজিল মাদরাসার নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

মাদরাসার অধ্যক্ষ আব্দু বারী বলেন, তার মাদরাসার ৪ তলার ভীতসহ একটি একতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ হবার কথা রয়েছে।

ভবনটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ওসমান আলী’-এর পরিচালক এসএম বদিউজ্জামান খোকন বলেন, বিএনপি নেতা হাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। সেই টাকা দিতে না পারায় কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে থানায়ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অপরদিকে বিএনপি নেতা হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যাপক অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদার জন্য নয়।

থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X