কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তের শূন্য রেখায় বিএসএফের সঙ্গে বাংলাদেশি যুবকের বাগ্‌বিতণ্ডা

বিএসএফ সদস্যের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায় এক যুবক। ছবি : সংগৃহীত
বিএসএফ সদস্যের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায় এক যুবক। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের শূন্য রেখায় ভিডিও বানাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বাংলাদেশি এক যুবকের বাগ্‌বিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

কসবা উপজেলার তারাপুর সীমান্তের ২০৩৯ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এমডি নীরব নামের এক যুবকের আইডি থেকে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, এক যুবকসহ বেশ কয়েকজন কসবার বর্ডার হাটের পাশে সীমান্তের কাঁটাতারের গা ঘেঁষে অবস্থান করছে। এ সময় এক বিএসএফ সদস্য তাদের সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ওই যুবক বিএসএফ সদস্যের দিকে হাত উঁচিয়ে গুলি করতে বলে এবং বিভিন্ন কথা বলতে থাকে। এক পর্যায়ে যুবক বলে, ভিডিও করলে সমস্যা কোথায়, আমরা আমাদের দেশে আছি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ঘটনাটি দুদিন আগের। সেদিন লোকবল কম থাকায় ওই যুবকরা সেখানে প্রবেশ করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে যেন এ ধরনের উসকানিমূলক কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বিজিবিকে বলা হয়েছে।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা বিষয়টির খোঁজ খবর নিচ্ছে। ওই যুবকদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X