চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্ল্যাটে মিলল বিপুল জাল ডলার ও রুপি

ভারতীয় রুপি ও মার্কিন ডলার। ছবি: সংগৃহিত
ভারতীয় রুপি ও মার্কিন ডলার। ছবি: সংগৃহিত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল বিদেশি মুদ্রাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম সোহেল চৌধুরী (৪০)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অক্সিজেন পাঠানপাড়ার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, সংযুক্ত আরব আমিরাতের ১০০ দিরহাম মূল্যমানের নকল নোট এবং এক হাজার ৭০০ নকল মার্কিন ডলার উদ্ধার করা হয়। পাশাপাশি সোহেলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার সোহেল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। মূলত সিন্ডিকেটের অন্য সদস্যদের কাছ থেকে জাল বিদেশি মুদ্রা সংগ্রহ করে সেগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন তিনি।

তিনি বলেন, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

র‌্যাব জানায়, জব্দ করা জাল মুদ্রাগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X