গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়ি খাদে, আহত ১২

গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যাওয়া পুলিশের পিকআপ ভ্যান। ছবি : কালবেলা
গোপালগঞ্জের মান্দারতলা এলাকায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যাওয়া পুলিশের পিকআপ ভ্যান। ছবি : কালবেলা

গোপালগঞ্জে বেপরোয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান সড়ক দুর্ঘটনার কবলে পড়ে খাদে পড়েছে। এ ঘটনায় নারী সদস্যসহ ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতে চলা একটি মোটরসাইকেল পুলিশের পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সামনে চলে আসে। তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ ঘোরালে পিকআপটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপে থাকা নারী পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের পিকআপ ভ্যানের চালক আক্তার হোসেন জানান, ‘একজন বেপরোয়া মোটরসাইকেল আরোহী আমাদের গাড়িটি অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসে। তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আমাদের গাড়িটিও দুর্ঘটনায় পড়ে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও নারী সদস্যসহ আমরা ১২ জন আহত হয়েছি। মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।’

পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১০

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১১

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১২

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৩

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৪

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৫

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৭

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

২০
X