চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের উন্নয়নে নোমানের অবদান চিরস্মরণীয় : ডা. শাহাদাত

সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল। ছবি : কালবেলা
সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আবদুল্লাহ আল নোমান বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়। চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো ও শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, বৃহত্তর চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে নোমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের উন্নয়ন এবং জমিয়তুল ফালাহ জামে মসজিদ কমপ্লেক্সের আধুনিকায়নে তাঁর উদ্যোগ অনস্বীকার্য।

মাহফিলে উপস্থিত ছিলেন ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X