নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরীকে ধর্ষণ-হত্যা : ভারতে পালানোর পরিকল্পনা করেছিল সেই নূরা

লাল গোলাকার বৃত্ত দেওয়া ব্যক্তিটি হলেন নূর মোহাম্মদ নূরা। ছবি : কালবেলা
লাল গোলাকার বৃত্ত দেওয়া ব্যক্তিটি হলেন নূর মোহাম্মদ নূরা। ছবি : কালবেলা

নরসিংদীতে কিশোরী আমিনা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে গাজীপুরের মাওনা ও ময়মনসিংহের গৌরীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ-আল-ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে সরাসরি ধর্ষণের সঙ্গে জড়িত ৪ জন এবং সালিশি বা বিচার কার্যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ৩ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা গ্রেপ্তার এড়াতে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে পৌঁছানোর আগেই তাকে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে আটক করা হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে কিশোরী আমিনার বাবার কাছ থেকে নূরার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার গ্রেপ্তার ৫ আসামিকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত আগামী রোববার (১ মার্চ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। আজ দুপুরে প্রধান আসামি নূরা ও হযরত আলীকেও ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহাম্মদ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X