মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণকাণ্ডে অপরাধীদের মদদদাতাদের সমূলে উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

ধর্ষণকাণ্ডে জড়িত অপরাধীদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দেবে, তাদের সমূলে উপড়ে ফেলা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নিজ জেলা ঝিনাইদহ সফরকালে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সামনে এর আরও উন্নতি হবে। কোনো অপরাধী বা তাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না।

আইনমন্ত্রী হিসেবে তার মূল লক্ষ্য কী— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের আদালতগুলোতে বিদ্যমান মামলাজট কমানোই হবে তার প্রধান অগ্রাধিকার।

আওয়ামী লীগের অনেক নেতার জামিন পাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী সরাসরি বলেন, কে জামিন পাবেন আর কে পাবেন না, সেটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মন্ত্রী হওয়ার পর এটিই ছিল মো. আসাদুজ্জামানের প্রথম নিজ জেলা সফর। তার আগমনকে কেন্দ্র করে পুরো ঝিনাইদহ জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকালে তিনি সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। সেখানে তাকে পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X