ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:০৯ এএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল ২ জনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেল ও মাহেন্দ্রের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সালন্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সালন্দর শিংপাড়ার এনতাজ আলীর ছেলে মো. ভাষানী (২৮) ও দিনাজপুরের মুর্শিদাবাদ ইউনিয়নের মেরাগাছী এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. আহসান হাবিব (৩৫)। আহত মো. আব্দুস সামাদ (৬২) সালন্দর শিংপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালন্দর ইউনিয়নের আলীর মোড় এলাকায় দুটি মোটরসাইকেল ও মাহেন্দ্রর সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রথমে মো. ভাষানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় মো. আহসান হাবিবও মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X