বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৮

পটুয়াখালী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
পটুয়াখালী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

পটুয়াখালীর বাউফলে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্য বন্দরের হেমায়েত মিয়ার বাসভবনে ঘটে এ ঘটনা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বন্দরের ব্যবসায়ীরা কয়েকজন জানায়, শনিবার দুপুরে স্বপন নামে বাজারের এক ব্যবসায়ী নাসির উদ্দিন নামে অপর একজন ব্যবসায়ীর কাছে পাওনা হিসেবে ৩৩ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডা হয় উভয়ের মধ্যে। এরপর স্থানীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. কাওসারকে সঙ্গে নিয়ে স্বপনকে মারধর করেন নাসির উদ্দিনের ভাই পরিচয়ে এক ব্যক্তি।

পরে বন্দরের ব্যবসায়ী সমিতির নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে হেমায়েত মিয়ার বাসায় এক সালিশ বৈঠকের আয়োজন করেন। তবে ওই বৈঠকে স্থানীয় আরাফাত নামে একজন ব্যবসায়ীর সঙ্গে পুনরায় বাগবিতণ্ডায় জড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কাওসার। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। খবর পেয়ে পুলিশ অবরুদ্ধ কয়েকজন ব্যবসায়ীকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, বিচার সালিশ চলাকালে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইননী ব্যবস্থা নেয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X