কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুতের লাইন। ছবি : সংগৃহীত
বিদ্যুতের লাইন। ছবি : সংগৃহীত

সিলেটের কয়েকটি এলাকায় সকাল থেকে প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সোমবার (২ মার্চ)। সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।

এতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জিএমডি, সিলেট অনুশাখা কর্তৃক সিলেট (দ.) গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজ সম্পাদনের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-৩, বিউবো, সিলেটের আওতাধীন ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার ফিডার, ১১ কেভি চান্দাই ফিডার ও ১১ কেভি বিসিক ফিডারগুলোর কয়েকটি এলাকায় সোমবার সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না : মোমিনখলা, বরইকান্দি, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈন্তাপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর সহ ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার, ১১ কেভি চান্দাই ও ১১ কেভি বিসিক ফিডারগুলোর এলাকায়।

তবে, নিরাপত্তার স্বার্থে উক্ত শাট-ডাউনের চলাকালীন সময় লাইন চালু রয়েছে বলে বিবেচিত হবে। জনগণের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X