বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। ছবি : কালবেলা
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। ছবি : কালবেলা

বগুড়ায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা সায়েম মাহমুদ। তিনি বর্তমানে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে, বগুড়ার বর্তমান পুলিশ সুপার শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার জেলা পুলিশ প্রধানের দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। একই আদেশে বগুড়ার বিদায়ী এসপি শাহাদাত হোসেনকে নতুন কর্মস্থল হিসেবে এপিবিএনে পদায়ন করা হয়।

নতুন সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদলের অংশ হিসেবে বগুড়ায় পুলিশ সুপার পদে এ পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ দ্রুতই বগুড়ায় তার দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৪

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৫

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৬

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৮

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৯

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

২০
X