ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে ফেনীতে ফিলিপাইনের তরুণী

ধর্মীয় রীতি মেনে জেনি ও সুজন পালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবি : কালবেলা
ধর্মীয় রীতি মেনে জেনি ও সুজন পালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবি : কালবেলা

ভালোবাসার কোনো সীমানা নেই, নেই কোনো ভৌগোলিক বাধা— এ কথাটিই যেন আবারও প্রমাণ করলেন ফিলিপাইনের তরুণী জেনি। সুদূর ফিলিপাইন থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসে ফেনীর এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) রাতে ফেনী শহরের কেন্দ্রীয় কালী মন্দিরে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী জেনি ও সুজন পালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নবদম্পতি ও পারিবারিক সূত্রে জানা গেছে, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে। কাজের সূত্রে তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে থাকতেন। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইনের তরুণী জেনির (৩২) সঙ্গে তার প্রথম পরিচয় হয়। প্রাথমিক পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা গভীর প্রেমে রূপ নেয়। দীর্ঘ ৮ বছরের সেই অটুট সম্পর্কের পর তারা দুজনেই স্থায়ীভাবে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। সেই লক্ষেই বিয়ের জন্য জেনি বাংলাদেশে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বুধবার রাতে ফেনী কালি মন্দিরে জাঁকজমকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়।

জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে আসার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ সময় সম্পর্কের পর আমি এখানে বিয়ের জন্য এসেছি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার মানুষ, পরিবেশ এবং আতিথেয়তা— সবকিছুই আমার কাছে অত্যন্ত সুখকর মনে হচ্ছে।’

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বর সুজন পাল বলেন, ‘দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর আমরা আজ এক হলাম। আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবসময়ই একে অপরের পাশে থাকতে চেয়েছি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চাই।’

বিয়ে পরিচালনাকারী পুরোহিত নিমাই চন্দ্র চক্রবর্তী জানান, ‘তারা দুজন একে অপরকে ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং উভয় পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১০

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৩

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৫

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৬

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৭

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৮

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০
X