সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভূমি অফিসের সেই ৩ কর্মকর্তাকে বদলি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস । ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস । ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ বদলির আদেশ কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।

বদলি কর্মকর্তারা হলেন— সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। এর মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ব্যারিস্টার কায়সার কামাল সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত না পাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিন কর্মকর্তাকে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কয়েকজন সেবাগ্রহীতা অফিসে অপেক্ষা করছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বদলি হওয়ায় অফিস কার্যত ফাঁকা রয়েছে।

এসিল্যান্ড কার্যালয়ের নাজির মো. জান্নাতুল ইসলাম অফিসে অবস্থান করছিলেন। তিনি জানান, নতুন কর্মকর্তারা যোগদান করলে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের তিনজনকে বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X