বেলাবো (নরসিংদী)  প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনের পক্ষ থেকে অর্থ পেলেন প্রতিবন্ধী হামিদ

দৃষ্টিপ্রতিবন্ধী মো. হামিদ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি : কালবেলা
দৃষ্টিপ্রতিবন্ধী মো. হামিদ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দিচ্ছেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছবি : কালবেলা

অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব দৃষ্টি প্রতিবন্ধী মো. হামিদ মিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তার হাতে নগদ অর্থ প্রদান করেন ইউএনও হাফসা নাদিয়া। এই সময় উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

গত (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর কান্দাপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মো. হামিদ মিয়ার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ অর্থসহ প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছিল ভুক্তভোগী পরিবার।

দৃষ্টিপ্রতিবন্ধী মো. হামিদ মিয়া বলেন, বসতঘরে রান্না করার জন্য রাখা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা-পয়সা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

এ নিয়ে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

এর পর উপজেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে তার মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণের প্রাথমিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। আর্থিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তির পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মো. হামিদ মিয়ার ঘর অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার খবর সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তিনি একজন বৃদ্ধ ও অসহায় হওয়ায় তার ঘর মেরামতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X