ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে ঝরল পুলিশ সদস্যসহ দুজনের প্রাণ

নিহত পুলিশ সদস্যের পরিচয় পত্র। ছবি : কালবেলা
নিহত পুলিশ সদস্যের পরিচয় পত্র। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে ক্যাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ক্যাভার্ডভানটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। এছাড়া নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এতে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীতমুখি একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারা যান। কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খরব পেয়ে ঘটনাস্থল থেকে নিহত পুলিশ সদস্য ও হাসপাতাল থেকে অপরজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া কাভার্ডভ্যান চালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক ও কাভার্ডভ্যান জব্দ করেন তারা।

ধামরাই থানার এসআই সুজিত কুমার মৃধা বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। সাইকেল চালককে ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। তিনিও মারা গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X