সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কানাইঘাটে রাইস মিলে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা

রাইস মিলে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা
রাইস মিলে ভয়াবহ আগুন। ছবি : কালবেলা

সিলেটের কানাইঘাট পৌরসভা এলাকায় অবস্থিত রফরফ অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মিলটির অফিস কক্ষসহ বিভিন্ন স্টোর রুম পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি মিল কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রফরফের দুই তলা বিশিষ্ট ভবনের অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত মেশিনারিজ স্টোর, ইলেকট্রনিক স্টোর ও স্টক রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মিলের কর্মচারী ও আশপাশের লোকজন প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে এবং দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে মিলটির অফিস কক্ষ, মেশিনারিজ স্টোর, ইলেকট্রনিক স্টোর ও স্টক রুমের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, মোটর, কন্ট্রোল প্যানেল, বৈদ্যুতিক সরঞ্জাম, অফিস আসবাবপত্র, কম্পিউটার এবং প্রয়োজনীয় নথিপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি স্টকে থাকা উল্লেখযোগ্য পরিমাণ ধান ও চালও নষ্ট হয়েছে।

মিল কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, মেশিনারিজ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, স্টোরে সংরক্ষিত যন্ত্রাংশ, অফিস সরঞ্জাম এবং ধান-চালের মজুদসহ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে তদন্ত শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিলটির ব্যবস্থাপনা পরিচালক মারূফ জাকির বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শাকিল। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আগুন নিয়ন্ত্রণে এলে ফিরে আসি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রফরফ অটো রাইস মিলের উৎপাদন কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X