কালবেলা প্রতিবেদক :
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের ইফতারে আ'লীগ নেতা

জামায়াতে ইসলামীর ইফতারের পূর্বে বক্তব্য রাখছেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, পাশে বসে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ। ছবি : কালবেলা
জামায়াতে ইসলামীর ইফতারের পূর্বে বক্তব্য রাখছেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, পাশে বসে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

বৃহস্পতিবার (৫ মার্চ) জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

জানা যায়, জামায়াতে ইসলামী ফুলতলা ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার ফুলতলা বশির উল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে আলোচনা সভায় ফুলতলা ইউনিয়ন জামায়াতের আমির মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাও আব্দুল হালিমের সঞ্চালনায় ছিলেন প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আব্দুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ি উপজেলা জামায়াতের আমির আলহাজ আব্দুল হাই হেলাল, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার মোস্তাকিম আলী, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, ফুলতলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল ইসলাম সোহেল, ফুলতলা যুব বিভাগ সভাপতি আব্দুল মুমিন, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তজমুল আলী প্রমুখ।

জামায়াত ইসলামীর ইফতারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদের উপস্থিতি নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সমালোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X