তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা দাবির অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

তাহিরপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন । ছবি : কালবেলা
তাহিরপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন । ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাদাঘাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার বাড়ি থেকে বাদাঘাট বাজারে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তারা দেলোয়ার হোসেনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান ও তার সাথে থাকা কয়েকজন তাকে জোরপূর্বক বাদাঘাট বাজারে আফতাব উদ্দিনের নিজস্ব ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন তাহিরপুর থানায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী আবুল হুসেন, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সবুজ আলম, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক হারুন রশিদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

অভিযোগ অস্বীকার করে আফতাব উদ্দিন বলেন, নূরপুর গ্রামের লিটনের জায়গা সংক্রান্ত একটি বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে দেলোয়ার হোসেন উল্টো তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ এনে থানায় মামলা করেছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আফতাব উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X