তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

হাওরগামী পর্যটকবাহী হাউসবোটে আগুন

আগুনে জ্বলছে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী মাছরাঙা নামের হাউসবোট। ছবি : কালবেলা
আগুনে জ্বলছে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী মাছরাঙা নামের হাউসবোট। ছবি : কালবেলা

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী মাছরাঙা নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাউসবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকাটির ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে সেখানে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১০

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১১

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১২

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৩

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৪

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৫

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৬

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৭

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৮

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৯

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

২০
X