সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে সাতক্ষীরা প্রেস ক্লাবের ইফতার মাহফিল, মিলনমেলায় পরিণত অনুষ্ঠান

সাতক্ষীরা প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। ছবি : কালবেলা
সাতক্ষীরা প্রেস ক্লাবের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। ছবি : কালবেলা

জমকালো আয়োজন ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রেস ক্লাবের ইফতার মাহফিল প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার ( ৬ মার্চ) সন্ধ্যায় শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু প্রমুখসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে নৈতিকতা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ সময় সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ইসলামের মূল শিক্ষা হচ্ছে সত্য ও ন্যায়ের পথে চলা। হককে গ্রহণ করতে হবে এবং বাতিলকে পরিহার করতে হবে। পবিত্র রমজান মাসে যে ব্যক্তি বাতিল থেকে নিজেকে বিরত রাখতে পারে না, তার রোজা রাখা আর না রাখার মধ্যে তেমন পার্থক্য থাকে না। তিনি সবাইকে সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর এমন আয়োজনে সবাই একত্রিত হওয়ায়, অনেকেই এটিকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X