মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে নেই অকটেন, পেট্রোল বিক্রি বন্ধ

পেট্রোল পাম্প। ছবি : কালবেলা
পেট্রোল পাম্প। ছবি : কালবেলা

বরিশালে পেট্রোল পাম্পগুলোতে অকটেন সংকট দেখা দিয়েছে। তাছাড়া সংকট থাকায় দুই লিটারের বেশি মিলছে না পেট্রোল। কোনো কোনো পাম্পে টাঙিয়ে দেওয়া হয়েছে ‘অকটেন এবং পেট্রোল নেই’ লেখা নোটিশ।

চাহিদা বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে ২ এবং প্রাইভেটকারে ১০ লিটারের বেশি পেট্রোল বিক্রি হচ্ছে না। ফলে অকটেন বা পর্যাপ্ত পেট্রোল না পেয়ে ফিরছেন মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনের মালিক এবং চালকরা।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ, কাশিপুর, রূপাতলীসহ বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

রূপাতলী এলাকায় ডোস্ট পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক মো. মাসুদ বলেন, যুদ্ধের কারণে তেলের সংকট হতে পারে। পরে যদি না পাওয়া যায় সেই শঙ্কায় পাম্পে ছুটছে সবাই। বেশি করে তেল সংগ্রহ করছেন তারা। আতঙ্কগ্রস্থ হয়েই মোটরসাইকেলের ট্যাঙ্ক পূর্ণ করার জন্য পাম্পে এসেছি।

নথুল্লাবাদের সুরভী ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা প্রাইভেটকার চালক সবুজ জানান, অকটেন না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে। যদি আগামীকালও অকটেন না পান সেক্ষেত্রে পেট্রোল দিয়ে গাড়ি চালাতে হবে। কিন্তু যে পরিমাণ পেট্রোল প্রয়োজন সেই পরিমাণ পেট্রোল পাম্প থেকে বিক্রি করা হচ্ছে না।

পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, অকটেন শেষ হয়েছে দুইদিন আগে। রোববারের মধ্যে সরবরাহ হলে আবার পাম্পগুলো স্বাভাবিক হবে। তবে চালকরা চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন। এ কারণে সংকট দেখা দিয়েছে। তাই মোটরসাইকেলে ২ লিটার এবং প্রাইভেটকারে ১০ লিটারের বেশি পেট্রোল বিক্রি করছে না পাম্প কর্তৃপক্ষ। তবে যানবাহন চলকদের অভিযোগ, অধিক লাভের আশায় পাম্প মালিকরা সিন্ডিকেট করে তেল সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করছেন।

কাশিপুর সুরভী ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মো. রাফি বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে অকটেন নেই। আর পেট্রোলের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। তাই আপাতত ৫শ টাকার বেশি কাউকে তেল দেওয়া হচ্ছে না।

নতুন বাজার এলাকার ইসরাইল তালুকদার ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুর রব সিকদার জানিয়েছে, পর্যাপ্ত আমদানি না থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X