যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাদককারবারির ১০ বছরের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
কারাদণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

যশোরের বেনাপোলে তরিকুল ইসলাম নামের এক মাদককারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৮ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা জামতলা গ্রামের সরকারি প্রাইমারি স্কুলের মাঠে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তরিকুল ইসলামকে আটক করা হয়। পালিয়ে যায় তার সহযোগী ইকবাল। আটক তরিকুলের ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তরিকুল ও পলাতক ইকবালকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন এসআই ইব্রাহিম হোসেন।

তদন্ত শেষে এজাহারনামীয় দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই চন্দ্র কান্ত গাইন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি তরিকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। তরিকুল ইসলাম কারাগারে আটক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X