বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ১৬শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা সিলগালা

জব্দ করা পলিথিন। ছবি : কালবেলা
জব্দ করা পলিথিন। ছবি : কালবেলা

বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় একটি অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে এক হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করেছে র‍্যাব ও জেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ‘মা পলি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুতের দায়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরপাড়া এলাকায় ওই কারখানায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার এবং র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

অভিযান চলাকালে কারখানাটি থেকে প্রায় ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পলিথিনগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা অনুযায়ী অবৈধভাবে পলিথিন উৎপাদন ও মজুতের দায়ে কারখানার মালিক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X