মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

কিশোর অটোচালককে হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

কিশোর অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। ছবি : কালবেলা
কিশোর অটোরিকশাচালককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। ছবি : কালবেলা

নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশাচালক মো. মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‍্যাব। ঘটনার দীর্ঘ দেড় মাস পর এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত তিন ঘাতককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৭ মার্চ) রাত থেকে রোববার (৮ মার্চ) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এর সিপিসি-৩ (নোয়াখালী ক্যাম্প) ও জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন, মো. রাজু (৩৫) চাটখিলের ধর্মপুর গ্রামের জালাল আহম্মেদের ছেলে, মো. রুবেল ওরফে কানা রুবেল (৩২) একই গ্রামের আলী আরশাদের ছেলে ও মো. মুন্না (৩৫) সুন্দরপুর গ্রামের মো. মাহাবুবের ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গত ১২ জানুয়ারি সন্ধ্যায় চাটখিলের দশানী টবগা এলাকার ভাড়া বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় কিশোর মাসুম। পরিবারের পক্ষ থেকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পরদিন ছোট জীবনগর এলাকার ওহাব তৈয়বা মেমোরিয়াল হাসপাতালের পাশের একটি সেতুর নিচ থেকে মাসুমের অটোরিকশাটি ব্যাটারিবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এতে মাসুমকে অপহরণ ও হত্যার আশঙ্কা জোরালো হয়।

নিখোঁজের এক মাসেরও বেশি সময় পর গত ১৮ ফেব্রুয়ারি সকালে রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি মাছের প্রজেক্টের পাশের জঙ্গল থেকে মাসুমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় চাটখিল থানায় একটি হত্যা মামলা করা হয়। তদন্তে নেমে র‍্যাব আধুনিক গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘাতকদের অবস্থান নিশ্চিত করে। শনিবার রাত ৯টা ৫০ মিনিটে চাটখিল পৌরসভা এলাকা থেকে প্রথমে রাজুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় হাটপুকুরিয়া বাজার থেকে মুন্না এবং রাত ২টা ১০ মিনিটে ধর্মপুর এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পুলিশ তাদের আদালতে সোপর্দ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X