মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৪:০৯ এএম
অনলাইন সংস্করণ

নেশার টাকার জন্য বাবাকে নিয়ে শ্বশুরের বাসায় চুরি, অতঃপর...

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নেত্রকোনার মদনে নেশার টাকা যোগাতে নিজ শ্বশুর বাড়িতে চুরি করতে গিয়ে বাবাসহ আটক হলেন জামাই। রোববার রাত এগারটায় মদন পৌর শহরের শ্যামলী এলাকায় এমন ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মদন পৌরশহরের অমূল্য চন্দ্র দাসের মেয়ের সঙ্গে বিয়ে হয় তরুণ চন্দ্র কর্মকারের। বিয়ের দুই মাস পর তরুণ তার স্ত্রী ও বাবাকে নিয়ে শ্বশুরালয়ে চলে আসেন। কিছুদিন পর তারা শ্বশুরের বাসার কাছেই শ্যামলী রোড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এক পর্যায়ে তরুণ মাদকাসক্ত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এক সপ্তাহ আগেও নেশার টাকা জোগাতে তরুণ ও তার বাবা মিলে শ্বশুর অমূল্য চন্দ্র দাসের বাসা থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করেছিলেন।

রোববার রাতে পুনরায় একই উদ্দেশ্যে শ্বশুরের ঘরে চুরি করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

চুরির বিষয়ে তরুণ চন্দ্র কর্মকার বলেন, ‘আমি আগে নেশা করতাম, এখন আর ইয়াবা খাই না। আমার বাবা এক সপ্তাহ আগেই শ্বশুরের ঘর থেকে স্বর্ণালংকার চুরি করেছিলেন। এটা আমাদের ঠিক হয়নি।’

বাবা বরুণ চন্দ্র কর্মকার বলেন, ‘টাকার চাপের কারণে স্বর্ণালংকার চুরি করে বিক্রি করেছিলাম। কাজটি করা আমাদের ঠিক হয়নি।’

ভুক্তভোগী অমূল্য চন্দ্র দাস বলেন, ‘আমার মেয়ের জামাই নেশাগ্রস্ত। বিয়ের পর থেকে সে আমার মেয়ের সব স্বর্ণালংকার বিক্রি করে দিয়েছে। এখন আবার নেশার টাকার জন্য বাবা-ছেলে মিলে আমার ঘরে চুরি করেছে। এ ঘটনায় আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘ঘটনাটি যেহেতু আত্মীয়দের মধ্যে ঘটেছে, তাই ভুক্তভোগী পরিবার প্রাথমিকভাবে কোনো অভিযোগ দেয়নি। তারা বিষয়টি নিজেদের মধ্যে আপস করার কথা জানিয়েছেন। ভুক্তভোগীদের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X