চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ সহযোগী গ্রেপ্তার, লুটের অস্ত্র উদ্ধার 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

চট্টগ্রামে প্রকাশ্যে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ব্যবহৃত এস‌এমজিসহ ১টি রিভলভার ও ১টি তারাস পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।

পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী। নগরীর চন্দনপুরায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুড়েছিল।

গ্রেপ্তাররা হলেন, মারুফ হোসেন তুষার (২১), মো. বাবু (২৭) ও মেহেদী হাসান প্রকাশ হাসান (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা পুলিশের একটি দল অস্ত্রধারী সন্ত্রাসী মো. আব্দুল কাইয়ুম চৌধুরী প্রকাশ রিমন ইমনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার এলাকা থেকে একটি বিদেশি থ্রি-টু বোর রিভলভার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মো. আব্দুল কাইয়ুম চৌধুরী তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানার একটি দল অভিযান চালিয়ে ব্রাজিলিয়ান টরাস নাইন এমএম পিস্তল ও একটি মোটরসাইকেলসহ মনির নামে আরেক সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী কালবেলাকে বলেন, ‘গ্রেপ্তার আসমিদের তথ্যে নগরীর পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে তারাস পিস্তলটি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি অস্ত্র দুটি দিয়ে চন্দনপুরায় ব্যবসায়ী মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। এ ছাড়া গ্রেপ্তার রিমন ইমন বহদ্দারহাটে সংঘটিত চাঞ্চল্যকর আট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১০

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১১

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১২

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৩

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৪

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৫

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৬

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৭

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৯

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

২০
X