রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংকে জাল টাকা নিয়ে যুবক আটক

আটক রেজাউল করিম। ছবি : কালবেলা
আটক রেজাউল করিম। ছবি : কালবেলা

কুড়িগ্রামের একটি ব্যাংকে জাল টাকা জমা দেওয়ার সময় রেজাউল করিম (৩৫) নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে রৌমারী সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মো. আয়নাল হক।

আটক রেজাউল করিম উপজেলার যাদুরচর ইউনিয়নের চুলিয়ারচর গ্রামের শাহ আলমের ছেলে।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে রৌমারী সোনালী ব্যাংক শাখায় রেজাউল করিম নামের এক ব্যক্তি টাঙ্গাইলের মির্জাপুর সোনালী ব্যাংক শাখা বরাবর ৩ লাখ ৫০ হাজার টাকার জমা ভাউচার রশিদসহ টাকাগুলো ব্যাংকের ক্যাশ কাউন্টারে জমা দেন।

পরে জমাকৃত টাকা গণনা করার সময় ৩৬ হাজার টাকার জালনোট শনাক্ত করা হয়। এতে ১ হাজার টাকার ২৬টি ও ৫০০ টাকার ২০টি জালনোট পাওয়া যায়। অভিযুক্ত গ্রাহকের জালনোট জব্দ করে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে থানায় সোপর্দ করা হয়।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ কালবেলাকে জানান, জাল টাকা ব্যাংকে জমা দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশকে সংবাদ দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরে জাল টাকাগুলো জব্দ করে রেজাউল নামের ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়া হয়।

রৌমারী থানার ওসি কাওসার আলী কালবেলাকে জানান, জাল টাকাসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X