কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম সরকারি কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

কুড়িগ্রাম সরকারি কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ বিষয়ে জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কলেজের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আতাউল হক খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান সরকার।

এ সময় প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ রেজাউল করিম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মমিনুল হক, বিআইসিএমের উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, এসিএস, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ, এফসিসিএ, প্রভাষক ইমরান মাহমুদ ও প্রভাষক ফাইমা আক্তারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, প্রভাষক ইমরান মাহমুদ এবং প্রভাষক ফাইমা আক্তার। তারা শিক্ষার্থীদের পুঁজিবাজার, বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক সচেতনতা বিষয়ে ধারণা দেন।

বিআইসিএম সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সরকারি কলেজে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ 

বাজেটে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সুখবর

কৌশিক আজাদ প্রণয়ের কবিতা : আহত রৌদ্দুর 

এআইইউবি ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার

সব জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

পূবালী ব্যাংকের অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের দ্বিতীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া ফের আটক

‘ফ্যামিলি কার্ড’ পাবেন ৪১ লাখ নারী, বরাদ্দ কত?

প্রবাসী কল্যাণে বাজেট কমছে ৫০ কোটি টাকা, উন্নয়নের চেয়ে পরিচালনে বরাদ্দ বেশি

১০

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

১১

পাঁচ জেলা পেল নতুন এসপি

১২

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

১৩

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

১৪

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

১৫

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

১৬

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

১৭

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

১৮

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

১৯

আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

২০
X