পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:০৯ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ফোন পেয়ে শ্বশুরবাড়ি গেলেন জামাই , আমগাছে মিলল ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শ্বশুরবাড়ি থেকে ফোন পেয়ে ছুটে আসার একদিন পরই নিখোঁজ হন জামাতা তোজাম্মেল হক (৩২)। পরদিন সকালে একটি আমগাছ থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া তিলাই নদী ব্রিজ সংলগ্ন বৈরাগী শ্মশানঘাট এলাকায়। ঘটনার পর থেকেই নিহতের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পার্বতীপুরের চণ্ডীপুর উত্তরপাড়া গ্রামের খড় ব্যবসায়ী মোকছেদুল ইসলামের মেয়ে মনিরার (২৮) সঙ্গে তোজাম্মেলের বিয়ে হয়। এটি মনিরার দ্বিতীয় বিয়ে ছিল এবং তার আগের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মনিরা স্বামীর বাড়িতে না থেকে বাবার বাড়িতে অবস্থান করতেন।

নিহতের দুলাভাই রবিউল ইসলাম জানান, বুধবার (১১ মার্চ) শ্বশুরবাড়ি থেকে ফোন পেয়ে তোজাম্মেল সেখানে যান। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর একসঙ্গে কাজের সন্ধানে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালে শ্বশুরবাড়ি থেকে ফোন আসে— তোজাম্মেলের লাশ আমগাছে ঝুলছে।

চন্ডিপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিরেন্দ্রনাথ রায় বলেন, ‘মেয়ের বাবা মোকছেদুল আলাদা করার প্রস্তাব দিয়ে আসছিল। এর আগে বিচার-শালিস করে এক করার চেষ্টা করেছে। কিন্তু মেয়ে শ্বশুরবাড়ি যায় না। মেয়ের আগের ঘরের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার পর থানা থেকে পুলিশ আসে। এরপর থেকে ছেলের শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী কাউকে পাওয়া যাচ্ছে না।’

ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ‘বুধবার রাতের কোনো এক সময় ঘটনাটি সংঘটিত হতে পারে।’

পার্বতীপুর মডেল থানার ওসি মো. আ. ওয়াদুদ জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১০

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১১

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১২

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৩

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৪

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৫

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৭

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৮

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৯

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

২০
X