রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

রাণীশংকৈলে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
রাণীশংকৈলে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় একজন এবং রাতে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে আরেকজন প্রাণ হারান।

নিহতরা হলেন, পৌর শহরের বন্দর হাটখোলা এলাকার কাপড় ব্যবসায়ী অজিত কুমার সাহার ছেলে আনন্দ কুমার সাহা (৪৫) এবং করনাইট কুমারগঞ্জ এলাকার তাহেরুল ইসলামের ছেলে ও নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রেজোয়ান হোসেন (১৪)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আনন্দ কুমার সাহা মোটরসাইকেলযোগে উপজেলার বলিদ্বারা সড়কের নলদিঘী এলাকার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার রাতে রাণীশংকৈলে হঠাৎ কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় প্রবল বাতাসে উপজেলার করনাইট কুমারগঞ্জ এলাকায় একটি বসতঘরের দেয়াল ধসে পড়ে। ঘরের ভেতর থাকা সপ্তম শ্রেণির ছাত্র রেজোয়ান হোসেন দেয়ালচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।

স্থানীয়রা জানান, আকস্মিক ঝড়ের তীব্রতায় উপজেলার অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়েছে এবং বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই দিনে দুইজনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X