বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের সহযোগিতায় দেশে ফিরল সোহানের মরদেহ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তরুণ প্রবাসী সোহানের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের সহযোগিতায় তার মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে তার মরদেহ পৌঁছায়। পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নিহত সোহান ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।

মরদেহ ফিরে পেয়ে নিহতের পরিবার শোকে ভেঙে পড়েছে। নিহতের মা সাহিনুর বেগম জানান, তাদের ইচ্ছা ছিল বাড়ির পাশেই সোহানকে দাফন করার—অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে। মরদেহ দেশে আনতে তাদের কোনো খরচ করতে হয়নি। দক্ষিণ আফ্রিকায় থাকা প্রবাসী বাংলাদেশিরা ফান্ড সংগ্রহ করে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে মরদেহ দেশে পাঠিয়েছেন। এজন্য তিনি সব প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।

নিহতের মামা মিঠু ও চাচা মানিক প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের সহযোগিতা না পেলে এত দ্রুত মরদেহ দেশে আনা সম্ভব হতো না।

এর আগে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কাতলেহং এলাকায় এ ঘটনা ঘটে। সোহান সেখানে একটি দোকানে কাজ করতেন। ঘটনার দিন মাগরিবের সময় তিনি দোকানের মালিকের সঙ্গে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনে যান। তখন দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X