ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হওয়া স্বত্বেও আমরা সংসদে গিয়েছি : এমপি নাহিদ

ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আমরা নির্বাচনকে সম্মান জানিয়ে অনেক ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বত্বেও সংসদে গিয়েছি। এত কারচুপির পরও জনগণ আমাদের কয়েকজনকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সংসদে গিয়েছি সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য, উচ্চ কক্ষ এবং সংবিধান সংস্কার করার জন্য।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা সেই উদ্দেশ্য এবং মেনডেট নিয়ে সংসদে গিয়েছিলাম। আমরা বলেছিলাম ফ্যাসিস্টের দোসর মুক্ত সংসদ দেখতে চাই। কিন্তু দুঃখজনকভাবে এ সরকারের প্রথম সংসদ সুন্দরভাবে শুরু হলেও- ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে দেওয়া হলো। এটি করে জুলাই আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সংসদ, সেটার সাথে এক ধরনের প্রতারণা করা হলো। মাননীয় স্পিকারকে আমরা বলেছিলাম, রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে আমাদের বক্তব্য রয়েছে। কিন্তু আমাদের সে সুযোগ না দিয়ে তিনি রাষ্ট্রপতিকে বক্তব্য দিয়ে দিয়েছেন। এর প্রতিবাদে আমরা ওয়াক আউট করে চলে এসেছি।

তিনি আরও বলেন, আমরা আহ্বান জানাব অবিলম্বে ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে (সাহাব উদ্দিন চুপ্পু) অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে এবং তাকে গ্রেপ্তারের আওতায় আনতে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তিনি জুলাই গণহত্যায় নির্বিকার ছিলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। কিন্তু ময়মনসিংহে বালু উত্তোলন নিয়ে অনেক চাঁদাবাজি হয়, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হয় এবং শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদকে নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। আমি এসে দেখলাম এ শহরে ট্রাফিক জ্যাম অনেক, খুবই বাজে অবস্থা। এটা বিভাগীয় শহর কিন্তু গোছানো কিছু নেই। আমরা দোয়া করব, যারা জনগণের সেবা করতে চায় তারা যেন এ ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগীয় শহরে রূপান্তরিত করতে পারে।

অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সাহেব অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রোপচার হবে, আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি- আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দারাজ করেন। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারেন।

বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য দেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, এনসিপির নেত্রী তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম, ইকরাম এলাহি খানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X